ফসলের খেতের (জমি) উপর দিয়ে চোরাই পন্য প্রবেশে নিষেধ করার ঘটনায় যশোরের বেনাপোল সিকারপুর সীমান্তে সংঘবদ্ধ চোরাচালানীদের হামলায় ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মোঃ আব্দুল্লাহ হোসেন আহত হয়েছে।
শনিবার বিকালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার বিকালে সিকারপুর গ্রামের মোঃ নুর বক্সের ছেলে লক্ষনপুর ইউপি সদস্য,সিরকারপুর ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মেম্বর আব্দুল্লাহ ইউপি পরিষদে যাওয়ার জন্য বাড়ী থেকে রওনা হয়। প্রতিমধ্যে একদল চোরাচালানী সদস্য তার উপর আতর্কিত হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে নাভারন হাসপাতালে ভর্তি করে। সিকারপুর নদীপথে চোরাইপন্য আনা নেওয়াকালে স্থানীয়দের শস্যের ক্ষয়ক্ষতি হওয়ায় মেম্বর আব্দুল্লাহ তাদেরকে নিষেধ করেন। এরই জের ধরে হামলা চালানো হয়।
আহতের ভাই রেজাউল হক,বাদী হয়ে হায়দার আলী,রহমান,জাহাঙ্গীর ও সামসুর রহমান সহ ১১জনের নামে অভিযোগ দায়ের করেছে।
শার্শা থানার ওসি মনিরুজামান মনির বলেন-অভিযুক্তদের আটকের চেষ্টা চালাচ্ছেন পুলিশ।
এমএম





