কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক ৪৭ বিজিবি।

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শুকনতলা মাঠ নামক স্থানে অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ তাদেকে আটক করা হয়। আটককৃতরা হলেন-দৌলতপুর উপজেলার শফিকুল ইসলাম বাবু (৩৫) ও জাহাঙ্গীর বিশ্বাস (৩২)।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৪৭ ব্যাটালিয়নের উপ- অধিনায়ক আ ন ম নজরুল ইসলাম জানান, ৪৭ বিজিবি’র অধীনস্থ জামালপুর সীমান্ত ফাড়ীর টহল দল শুকনতলা মাঠ নামক স্থানে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪ কেজি গাঁজাসহ ২জন মাদক ব্যবসায়ীকে আটক করে।

আটককৃত মাদক ব্যবসায়ীদের ভ্রাম্যমান আদালতে হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।

এমআর