গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় বড় গোবিন্দপুর এলাকা থেকে চোলাই মদসহ আজমত আলী (৫৫) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৩০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয়।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোশারফ হোসেন জানান, আজমত আলী দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার বড় গোবিন্দপুর এলাকায় থেকে ৩০ লিটার চোলাই মদসহ তাকে আটক করা হয় এবং মাদক বহনকারী সিএনজিটিও জব্দ করে। এসময় সিএনজির চালক কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এমআর