চট্টগ্রামের বাঁশখালীতে সড়ক পারাপারের সময় মোটরসাইকেলের ধাক্কায় মনোয়ারা বেগম (২২) নামে এক নারী নিহত হয়েছেন।

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাঁশখালীর জলদি এলাকায় পিএবি সড়কে এই দুর্ঘটনা ঘটে।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল কবীর বলেন, পাশের এলাকায় মেজবান খেয়ে বাড়ি ফেরার সময় মোটরসাইকেলের ধাক্কায় ওই নারী গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করা মনোয়ারা বেগম স্থানীয় ভ্যানচালক আব্দুস শুক্কুরের স্ত্রী বলে জানান তিনি।

এমবি