ময়মনসিংহের গফরগাঁওয়ে মোবাইল ফোন চুরির দায়ে আটক উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলকে মুচলেকা রেখে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।

সূত্র জানায়, পৌরসভার ইমামবাড়ি এলাকায় একটি মোবাইল ফোন চুরি হয়। এ ঘটনায় জুয়েল নামে এক যুবককে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম মন্ডলকে দুপুরে পুলিশ আটক করে।

পরে স্থানীয় সংসদ সদস্য ফাহমী গোলন্দাজ বাবেলের এপিএস মাসুদ হোসেন সোহেলসহ স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতৃবৃন্দের উপস্থিতিতে মুচলেকা দিয়ে বিকালে মুক্তি পায় ছাত্রলীগ নেতা শরিফুল।

এ ব্যাপারে ছাত্রলীগ নেতা শরিফুল ইসলাম মন্ডল স্থানীয় সাংবাদিকদের জানান, একটি মোবাইলের ঘটনাকে কেন্দ্র করে ভুল বোঝাবুঝি হয়েছিল। পরে তা মিটে গেছে।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেএ