কর্তব্যে অবহেলার অভিযোগে নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী একে শামসুদ্দিন আহমদকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সড়ক পরিবনহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার (২১ মে) বিকেলে তাকে প্রত্যহারের নিদের্শ দেওয়া হয়।

মন্ত্রণালয় সূত্র জানায়, কাঁচপুর থেকে মেঘনা পর্যন্ত সড়ক মেরামত ও সংস্কার কাজে অবহেলার জন্য তাকে প্রত্যাহারের নির্দেশ দেন মন্ত্রী।

এর আগে মন্ত্রী তাকে হুঁশিয়ারি করে দিয়েছিলেন। কিন্তু তারপরও কর্তব্যে অবহেলার জন্য তাকে প্রত্যাহারের সিদ্ধান্ত নেন তিনি।

নোয়াখালীতে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে ঢাকা থেকে সড়ক পথে যাচ্ছিলেন মন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় নারায়ণগঞ্জ এলাকা অতিক্রম কালে রাস্তায় মেরামত, সংস্কার কাজে অবহেলা ও ত্রুটি দেখতে পান।

ওএফ