মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ দফতরের সামনে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

আখতার আহমেদ বলেন, ‘‘১৪৩টি দল আবেদন করেছিল। এরমধ্যে ২২টি দলের তথ্য মাঠে পর্যালোচনা করা হয়েছে। এর মধ্যে দুটি দল এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া ১৩টি দলকে পর্যালোচনাধীন রাখার সিদ্ধান্ত হয়েছে।’’

তিনি আরও বলেন, ‘‘এনসিপি কি প্রতীক নেবে তা জানিয়ে চিঠি দেবো। এরপর তাদের বিরুদ্ধে আপত্তি আহ্বান করে পত্রিকায় গণবিজ্ঞপ্তি দেওয়া হবে। দাবি আপত্তি নিষ্পত্তি শেষে চূড়ান্ত নিবন্ধন দেওয়া হবে।’’

এমএম