বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (পিজি হাসপাতাল) সহকারী অধ্যাপক, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. এম জি ফারুক হোসেনের মাতা হোসনে আরা বেগমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন ন্যাশনাল ডক্টর’স ফোরাম (এনডিএফ)’র সভাপতি প্রফেসর ডা. নজরুল ইসলাম ও সেক্রেটারি ডা. এ.কে.এম ওয়ালিউল্লাহ।
আজ (মঙ্গলবার) ন্যাশনাল ডক্টর’স ফোরামের প্রচার সহকারী এম এ ইসলাম স্বাক্ষরিত এক শোক প্রেসবার্তায় ডা. এম জি ফারুক হোসেনের মাতা হোসনে আরা বেগমের বিভিন্ন অবদানের কথা স্মরণ করে এই শোক প্রকাশ করেন।
যৌথ শোক বার্তায় এনডিএফ সভাপতি ও সেক্রেটারি মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। তারা মরহুমার জন্য দোয়া করে বলেন, “আল্লাহ যেন তাঁর নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করেন এবং পরিবার ও আত্মীয় স্বজনকে সবর করার তৌফিক দান করেন।”
ডা. এম জি ফারুক হোসেনের মাতা হোসনে আরা বেগম বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। আজ (মঙ্গলবার) সকালে তিনি ইন্তেকাল করেন- (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মরহুমার স্বামীর নাম মৃত মোজাহার হোসেন। তিনি মৃত্যুকালে ৩ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাজা ও দাফন দিনাজপুরের দেবীগঞ্জে সম্পন্ন হবে।
এমবি





