সিরিজের শুরুতেই জিম্বাবুয়ের কাছে বড় ব্যবধানে হেরে চাপে রয়েছে টাইগাররা। ফাইনালে জায়গা করে নিতে আফগানিস্তানকে হারানোর পাশাপাশি নেট রান রেটের হিসাবেও এগিয়ে থাকতে হবে বাংলাদেশকে।

প্রথম ম্যাচে ২৭৩ রানের লক্ষ্যে খেলতে নেমে মাত্র ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। এতে ৯৯ রানের বড় ব্যবধানে হারতে হয় দলকে। ওই হারে বাংলাদেশের নেট রান রেট নেমে দাঁড়ায় মাইনাস ১.৯৮০-এ।

তবে পরের ম্যাচে আফগানিস্তানের কাছে ১৫৮ রানের বিশাল ব্যবধানে হারে জিম্বাবুয়ে। ১৯ অক্টোবরের ওই জয়ে জিম্বাবুয়ের নেট রান রেট কমে মাইনাস ০.৫৯০-এ নেমে আসে। অন্যদিকে, বড় জয়ে আফগানিস্তানের নেট রান রেট দাঁড়ায় প্লাস ৩.১৬০-এ।

তিন দলেরই ফাইনালে ওঠার সুযোগ থাকায় বাংলাদেশের জন্য আফগানিস্তানের বিপক্ষে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। জয় পেলেও ফাইনালে ওঠার সমীকরণে নেট রান রেট বড় ভূমিকা রাখতে পারে।

এস