গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানা পুলিশের অভিযানে ৩২৫ বোতল ফেনসিডিল সহ ট্রাক আটক করা হয়েছে।

আজ ২৭ ডিসেম্বর বৃহস্পতিবার ভোর অনুমানিক ৪ টা.১৫ মিনিটের সময় গোবিন্দগঞ্জ থানার এসআই নাদিমের এর নেতৃত্বে একটি টিম গোবিন্দগঞ্জ ঘোড়াঘাট রোডে রাত্রিকালিন ডিউটি করার সময় গোপন সুত্রে ভিত্তিতে আবিদ এন্টারপ্রাইজের ট্রাক (বগুড়া -ড ১১-২১৪৩) নম্বরের একটি ট্রাকে করে ৩২৫ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীদের হিলি হতে ঢাকা অভিমুখে যাবার পথে বাগদা এলাকায় পুলিশের টিম ট্রাকটি আটকের চেষ্টা করলে ট্রাকটি পালিয়ে যাবার পথে ধাওয়া করে তরফ কামাল কামারের বাজারে আটক করলে ড্রাইভার সহ আসামিরা পালিয়ে যায়।

এরপর ট্রাকটি তল্লাশি করে ফাঁকা ডালার ভেতরে ত্রিপল দিয়ে ঢাকা অবস্থায় ৩২৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে।

এখবর নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মেহেদী হাসান জানান,উদ্ধারকৃত ফেনসিডিলের মূল্য অনুমানিক ৩ লাখ ২৫ হাজার টাকা। আসামি রফিকের বিরুদ্ধে জয়পুরহাট ও দিনাজপুর আদালতে ৩ টি ও আসামি শরিফুলের বিরুদ্ধে জয়পুরহাট, দিনাজপুর ও বগুড়া আদালতে ৫ টি মাদক মামলা বিচারাধীন আছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

রুবেল/ এমএম