মানিকগঞ্জে বাস-ট্টাক মুখোমুখি সংঘর্ষে ট্টাক চালকসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

আজ (২৪ নভেম্বর) রোববার মধ্যরাতে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার ফলসাটিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।  

বরংগাইল হাইওয়ে ফাঁড়ি পুলিশের ইনচার্জ ইয়ামিন উদ-দৌলা জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া ফরিদপুরগামী সাউথ লাইন পরিবহনের যাত্রীবাহি বাসের সঙ্গে খুলনা থেকে ছেড়ে আসা মাছ বোঝাই ট্টাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ট্টাকের চালক এবং বাসের এক যাত্রী মারা যান।

তিনি আরও জানান, স্থানীয়দের সহযোগিতায় পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। আহত ১০ যাত্রীর মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা মানিকগঞ্জ জেলা হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এমবি