কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে দুই রোহিঙ্গার গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৫ জানুয়ারি) সকালে টেকনাফ সদর ইউনিয়নের মেরিনড্রাইভ সংলগ্ন মিঠাপানির ছড়ার সমুদ্র সৈকত এলাকা থেকে লাশ দু'টি উদ্ধার করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করার অভিযোগ করে পুলিশ।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, শনিবার সকালে মেরিনড্রাইভ সংলগ্ন রাজারছড়া এলাকার সৈকতে দুজনের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ লাশ দু’টি উদ্ধার করে।
তিনি আরও বলেন, 'তারা দু'জনই রোহিঙ্গা, সেটি নিশ্চিত হওয়া গেছে। ইয়াবা পাচারের জের ধরে এ ঘটনা ঘটেছে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কেননা গুলিবিদ্ধ লাশের পাশে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করা হচ্ছে।'
জেড





