কুষ্টিয়ায় পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ও ওয়ারেন্টভুক্ত ২৯ জন আসামিকে গ্রেফতার করেছে।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলাব্যাপী অভিযান চালিয়ে এ সব আসামি গ্রেফতার করে পুলিশ।
কুষ্টিয়ার পুলিশ সুপার প্রলয় চিসিম জানান, জেলাব্যাপী অভিযান চালিয়ে ২৯ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে সদর থানায় ৯ জন, খোকসায় ১ জন, মিরপুরে ৫ জন, ভেড়ামারায় ৮ জন, দৌলতপুরে ৪ জন, ইবি থানায় ২ জনকে গ্রেফতার করে।
আটকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান তিনি।
কেএইচ





