বুধবার (১৫ নভেম্বর) সকাল ৯টার দিকে কেরানীগঞ্জের আগানগর এলাকায় ভবনটির ৬ তলায় আগুন লাগে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ৯টা ১২ মিনিটে ফায়ার সার্ভিসের কেরানীগঞ্জ ও সদরঘাট নদী বন্দর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। সাড়ে ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

এনএইচ