এ বছর বাংলাদেশ থেকে হজ পালনে যাচ্ছেন সাড়ে ৭৮ হাজার যাত্রী। সবকিছু সুষ্ঠুভাবে শেষ করতে আশকোনা হজক্যাম্পে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

এ বছরও হজযাত্রীদের সৌদি আরব অংশের ইমিগ্রেশন হচ্ছে বাংলাদেশে। প্রথম দিনে বিমান বাংলাদেশ, ফ্লাইনাস এবং সাউদিয়া এয়ার লাইন্সের ১৩টি ফ্লাইটে দেশ ছাড়বেন হজযাত্রীরা।

এরই মধ্যে সৌদি আরব পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম। হজযাত্রীদের সেবায় যাবেন আরও দেড় শতাধিক। তবে সৌদি সরকারের নতুন নিয়মে মিনা, আরাফাহ ও মুজদালিফায় ভোগান্তির আশঙ্কা করছে এজেন্সিগুলো।

এনএইচ