টি শার্ট বিতরণ, বর্ণাঢ্য র‌্যালি ও জমজমাট কনসার্টের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয়েছে মাগুরার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এ.জি একাডেমি স্কুলের ২০০৯-২০১৯ ব্যাচের উদ্যোগে আয়োজিত বর্ষবরণ উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠান।

শুক্রবার সকালে মাগুরা শহরস্হ এ.জি একাডেমির সামনে থেকে বিভিন্ন ধরনের বাদ্য যন্রসহ একাডেমির প্রাক্তন ছাত্র ও মাগুরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু নাসির বাবলু, একাডেমির  প্রধান শিক্ষক মুক্তাদির রহমান কাঞ্চন, শাহরিয়ার সজল ও রাকিব আল হাসান রবিনের নেতৃত্বে কয়েক শত ছাত্র এক বর্ণাঢ্য র‌্যালি বের করে।

র‌্যালি সারা শহর প্রদক্ষিণ করে এ.জি একাডেমি স্কুলে এসে শেষ করে। পরে অনুষ্ঠিত হয় জমজমাট কনর্সাট।

সাইফুল্লাহ/এএস