হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সামনে ‘অভিজাত ট্রান্সপোর্ট’পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৭ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গাজীপুর-ঢাকা রুটের অভিজাত ট্রান্সপোর্ট পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তর। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ করছে।





