জামায়াতে ইসলামী দাবি করেছে যে, দলটি নেতৃত্বাধীন ১১ দলীয় জোট অন্তত ৮০টি আসনে জয়ী হয়েছে। এছাড়া অন্তত ৭৭টি আসনে জয় পেয়েছেন বিএনপি জোটের প্রার্থীরা।
বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ফেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে এ দাবি করা হয়।
পোস্টে লেখা হয়, ‘সারাদেশের ভোটকেন্দ্রভিত্তিক বেসরকারি ফলাফলের লাইভ আপডেট। উল্লেখ্য- আসনগুলোতে ভোট গণনা চলছে। কেন্দ্র থেকে স্বাক্ষরিত ফলাফল পাওয়া মাত্রই তা বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব ইলেকশন রেজাল্ট সিস্টেমে আপডেট করা হচ্ছে‘।
এমএম