ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকী বলেছেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের মুক্তি দিয়েই ক্ষ্যান্ত হননি, দেশে-বিদেশে তাদের প্রতিষ্ঠিত করেছেন।
তিনি শুক্রবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু পরিষদ আয়োজিত জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এ মন্তব্য করেন।
আরেফিন সিদ্দিকী বলেন, জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদের প্রতিষ্ঠিত করেছেন। বিভিন্ন দূতাবাসে চাকরি দিয়ে তাদের ভিত মজবুত করেছেন।
কেএইচ





