কুষ্টিয়া জেলার কুমারখালীতে অভিযান চালিয়ে একটি দেশীয় এলজি বন্দুক ও দুই রাউন্ড গুলিসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশান ব্যাটলিয়ন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব‐১২, সিপিসি‐১, কুষ্টিয়া ক্যাম্পের একটি আভিযানিক দল কুমারখালী উপজেলার গোবরা মিয়াপাড়া গ্রামে অভিযান চালায়। এসময় র‌্যাব সদস্যরা ওই গ্রামের জহির মিয়ার ছেলে অস্ত্র ব্যবসায়ী মো. শামীমুজ্জামান মাবুদকে (২৬) অস্ত্র ও গুলিসহ গ্রেফতার করে।

এ ব্যাপারে কুমারখালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

এমআর