অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল চিকিৎসার জন্য সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি সিঙ্গাপুরের উদ্দেশে রওনা হন।

অর্থ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত অক্টোবর মাসে অর্থমন্ত্রী ফলোআপ চিকিৎসার জন্য দুবাই গিয়েছিলেন। কিন্তু করোনাভাইরাসের দরুন উদ্ভূত বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করতে না পারায় এখন আবার ফলোআপ চিকিৎসার প্রয়োজনীয়তা জরুরি হয়ে পড়ে।

আগামী ১১ ডিসেম্বর (শুক্রবার) বা নিকটবর্তী কোনো সময়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল দেশে ফিরবেন বলে আশা ব্যক্ত করেছেন।

এমবি