বুধবার (২১ আগস্ট) সকাল ১০টা ২৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম বলেন, আজ সকাল ১০টা ২৫ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে ধানমন্ডি-৫/এ-এর ১২তলা একটি আবাসিক ভবনের ৮ম তলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে আমাদের ৬টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনের ঘটনায় হতাহতের কোনো সংবাদও পাওয়া যায়নি।

এনএইচ