মঙ্গলবার (৭ জানুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে সোমবার পঞ্চগড় জেলার বোদা থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
ডিসি মুহাম্মদ তালেবুর রহমান জানান, হত্যার শিকার বিথী আক্তার কমল লালের স্ত্রী। হিন্দু ধর্মাবলম্বী কমল লাল ইসলাম ধর্ম গ্রহণ করে মো. ইয়াসিন নাম ধারণ করে বিথীকে বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। দাম্পত্য কলহের জেরে গত ২৫ আগস্ট কমল লালকে তালাকের দেন বিথী আক্তার। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করা শুরু করেন।
গত ১৬ সেপ্টেম্বর বিকেল দিকে বাড্ডা থানার মেরুল বাড্ডা ডিআইটি প্রজেক্ট এলাকায় তাদের মধ্যে দেখা হয়। এসময় তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদের বিষয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে কমল লাল অজ্ঞাতনামা ২/৩ জনের সহায়তায় ছুরি দিয়ে বিথী আক্তারের পেটে আঘাত করেন। এতে বিথী আক্তারে গুরুতর আহত হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে মারা যান তিনি।
তিনি আরও বলেন, এ ঘটনায় ভিকটিমের মা মোছা. হেলেনা আক্তার বাদী হয়ে কমল লালসহ তার অজ্ঞাতনামা ২/৩ জন সহযোগীর বিরুদ্ধে গত ১৭ সেপ্টেম্বর একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে কমল লাল আত্মগোপনে ছিলেন।
পরে গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় পঞ্চগড় জেলার বোদা থানার সাকুয়া বাজার ধানহাটি এলাকা থেকে বোদা থানা পুলিশের সহায়তায় কমল লালকে গ্রেপ্তার করা হয়।
এনএইচ





