সাতক্ষীরা শহরের কামালনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় শহর শিবিরের সভাপতি আবু তালেবসহ গুলিবিদ্ধ হয়েছেন আরো সাত শিবিরকর্মী।
রোববার বিকাল ৫টায় এ সংঘর্ষ শুরু হয়। জানা গেছে, শহরের কামালনগরে শিবিরের মেসে তল্লাশি চালালে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়।
নিহত আমিনুর ইসলাম সাতক্ষীরা শহর শিবিরের সাধারণ সম্পাদক ও কালিগঞ্জ উপজেলার রঘুনাথপুর গ্রামের মফিজ সরদারের ছেলে।
গুলিবিদ্ধ অপর শিবিরকর্মীরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা গ্রামের সাহাদাত হোসেনের ছেলে নুর মোহাম্মদ, তালা উপজেলার খলিষখালীর আব্দুল হকের ছেলে আব্দুস সুবুর, খুলনা শহরের শাহাজানের ছেলে আক্তার হোসেন, শ্যামনগরের মাহবুবের ছেলে ইমরাম হোসেন, খুলনার ফুলতলার আব্দুস সাত্তারের ছেলে আজিজুল ইসলাম ও আবু বক্করের ছেলে আবু তালেব।
আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল আব্দুর রহমান, কনস্টেবল নুরুল ইসলাম, কনস্টেবল জাহাঙ্গীর হোসেন ও কনস্টেবল জিল্লুর রহমান। তারা সবাই সদর থানায় কর্মরত।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক জানান, বিকেলে কামালনগরের মুকুলের বাড়িতে শিবিরের বৈঠক চলছিল। এ খবর পেয়ে সেখানে অভিযান চালানো হয়।
অপরদিকে আহত শিবির কর্মীদের অভিযোগ, পুলিশ হঠাৎ করে বাসায় ঢুকে শিবির কর্মীদের ঘিরে ধরে। এক পর্যায়ে শিবির কর্মীদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে পুলিশ গুলি চালায়।
আহত শিবির কর্মী ও মাদ্রাসা ছাত্র নুর মোহাম্মদ সাংবাদিকদের জানান, ওই বাসায় আরও ৪ ছাত্রসহ সে দীর্ঘদিন ধরে বাস করছেন। রোববার বিকেলে হঠাৎ পুলিশ বাসায় ঢুকে তাদের চোখ কালো কাপড় দিয়ে বেঁধে গুলি চালায়।
এদিকে, ওসি ইনামূল হকের দাবি তল্লাশি অভিযানকালে পুলিশ ঘটনাস্থল থেকে দুটি অস্ত্র উদ্ধার করেছে। [b]
ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় পুলিশের গুলিতে শিবির নেতা নিহত, গুলিবিদ্ধ ৭
সাতক্ষীরা শহরের কামালনগরে পুলিশের সঙ্গে সংঘর্ষে শহর শিবিরের সেক্রেটারি আমিনুর রহমান নিহত হয়েছেন। এ ঘটনায় শহর শিবিরের সভাপতি আবু তালেবসহ গুলিবিদ্ধ হয়েছেন আরো সাত শিবিরকর্মী। রোববার বিকাল ৫টায় এ সংঘর্ষ শুরু হয়। শহরের কামালনগরে শিবিরের মেসে তল্লাশি চালালে পুলিশের সঙ্গে এ সংঘর্ষ হয়





