২০১০ সালের ১১ অক্টোবর বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের মূলিবাড়ি মোড়ে যাত্রীবাহী টেনে আগুন দেয়ার ঘটনায় সিরাজগঞ্জের দুই স্থানীয় বিএনপি নেতাকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-উপজেলার গাড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি আফসার আলী (৫৫) ও সাধারণ সম্পাদক আব্দুল মতিন (৫০)।
সোমবার দুপুরে তাদেরকে আটক করতে সক্ষম হয় পুলিশ। তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল আদালত।
২০১০ সালের ১১ অক্টোবর মূলিবাড়ি মোড়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ছাত্র-সমাবেশের কাছে আন্তঃনগর ট্রেন দ্রুতযানে আগুন ধরিয়ে দেয়া হয়। এর আগে ওই ট্রেনের ধাক্কায় ৭ জনের মৃত্যু হয়।
শাহজাদপুর থানার উপ-পরিদর্শক আব্দুস সালাম জানান, দুপুর ১২টার দিকে উপজেলার তালগাছি এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় বিএনপি নেতা গাড়াদহ গ্রামের আফসার আলী ও পুরানচেপড়ি গ্রামের আব্দুল মতিনকে গ্রেফতার করা হয়।
ঢাকা, ১৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই
শ্রেণীহীন
সিরাজগঞ্জে দুই বিএনপি নেতা গ্রেফতার