দুদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। ৪ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধিদের প্রধান জঁ ল্যামবার্ট।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, স্পিকার শিরীন শারমিন চৌধুরী, পররাষ্ট্র মন্ত্রী এইচএম মাহমুদ আলী, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ ও সুশীল সমাজের প্রতিনিদিদের সঙ্গে সাক্ষাৎ করবেন।
রানা প্লাজা ট্যাজেডির এক বছর হওয়ার ঠিক এক মাস পূর্বে এ সফরে ইপির প্রতিনিধি দল বাংলাদেশের কারখানার নিরাপত্তা বাড়ানো ও শ্রমিকদের অধিকার নিশ্চিতের দিকটির ওপর জোর দেবেন বলে ধারণা করা হচ্ছে।
এ সময় তারা ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী রাজনৈতিক অবস্থা নিয়ে আলোচনা করবেন। এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবে ইপি প্রতিনিধিরা।
[b]ঢাকা, ২২ মার্চ (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
ইউরোপীয় পার্লামেন্টের প্রতিনিধি দল আসছে ঢাকায়
দুদিনের সফরে সোমবার ঢাকায় আসছেন ইউরোপীয় পার্লামেন্টের একটি প্রতিনিধি দল। ৪ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দক্ষিণ এশিয়ার সঙ্গে সম্পর্ক বিষয়ক প্রতিনিধিদের প্রধান জঁ ল্যামবার্ট।