আমার ছেলেকে ছাত্রলীগের নেতা-কর্মীরাই খুন করেছে। আমি আল্লাহর কাছে বিচার দিয়ে রেখেছি, আল্লাহ এর বিচার করবে বলে আশবাদ ব্যাক্ত করেছেন নিহতের বাবা।
বাকৃবি'র মৎস্য বিজ্ঞান অনুষদের শেষবর্ষের শিক্ষার্থী সায়াদ ইবনে মোমতাজ (সাদ) হত্যার প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাদের পিতা মোমতাজ উদ্দিন আহমেদ এসব কথা বলেন।
সাদের বাবা বলেন, গত মঙ্গলবার ভোরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ১ ব্যক্তি ফোন করে বলেন, ছাত্রলীগের ছেলে-পেলে আপনার ছেলেকে মেরে হাসপাতালে ফেলে রেখে গেছে। আপনার সন্তান যন্ত্রণায় কাতরাচ্ছে,আপনি তাড়াতাড়ি আসেন।মাত্র ২০ সেকেন্ডের মতো কথা হয়েছিল লোকটির সঙ্গে।
উল্লেখ্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের মৎস্য বিজ্ঞান অনুষদের শেষ বর্ষের ক্লাস প্রতিনিধি সায়াদ ইবনে মোমতাজকে গত সোমবার রাতে পিটিয়ে গুরুতর আহত করে বাকৃবি ছাত্রলীগের আশরাফুল হক হলের সাবেক সাংগঠনিক সম্পাদক সুজয় কুমার কুণ্ড ও রোকনুজ্জামানসহ বেশ কয়েকজন ছাত্রলীগ নেতা-কর্মীরা।
মঙ্গলবার ময়মনসিংহ শহরের প্রাইভেট ট্রমা সেন্টার অ্যান্ড জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাদ। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সুজয় কুমার কুণ্ড ও রোকনুজ্জামানকে গ্রেফতার করে।
সাদ হত্যায় জড়িত আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে জানিয়ে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সরোয়ার জানান, আদালতে আসামিদের  দেওয়া জবানবন্দি মোতাবেক সাদের হত্যাকারীদের বেশিরভাগই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। নিজেদের মধ্যকার অভ্যন্তরীণ কোন্দলের কারণেই সাদ খুন হয়েছেন বলেও জানান তিনি।
[b]ঢাকা, ৬ এপ্রিল, (টাইমনিউজবিডি.কম)// এসআর[/b]