[b]ঢাকা: [/b]দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত হওয়া আসনগুলোতে পুনরায় ভোটগ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, ১৬ জানুয়ারি ৮টি নির্বাচনী এলাকার (দিনাজপুর-৪, কুড়িগ্রাম-৪, বগুড়া-৭, যশোর-৫, লক্ষ্মীপুর-১, গাইবান্ধা-১, ৩ ও ৪) স্থগিত/বন্ধ ঘোষিত ৩৯২ টি ভোটকেন্দ্রে পুনঃভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এ পুনঃভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের জন্য আইন শৃঙ্খলা-রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সেনাবাহিনী মোতায়েন রাখার ব্যাপারে নির্বাচন কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এই ৮টি নির্বাচনী এলাকায় আগামী ১৭ জানুয়ারি পর্যন্ত সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন থাকবে।
সেনাবাহিনী ১৭ জানুয়ারি পর্যন্ত ৮ নির্বাচনী এলাকায়
ঢাকা: দশম জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ স্থগিত হওয়া আসনগুলোতে পুনরায় ভোটগ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট এলাকায় সেনাবাহিনীর উপস্থিতির সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
ফ্রান্সে বিক্ষোভ দমনে সেনাবাহিনী মোতায়েন
ফ্রান্সে নতুন করে বিক্ষোভ ও সহিংসতার আশঙ্কায় পুলিশি নিরাপত্তা জোরদারের পাশাপাশি সেনাবাহিনী মোতায়েনের ঘোষণা দিয়েছে সরকার। আগামী শনিবারের বিক্ষোভকে সামনে রেখে নেওয়া হচ্ছে বিশেষ প্রস্তুতি। গত সপ্তাহান্তে সহিংসতা ও লুটপাট ঠেকাতে ব্যর্থতার কথাও স্বীকার করেছে সরকার।
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী
গাজীপুরের টঙ্গীতে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। পাশাপাশি আগুন নিয়ন্ত্রণে ও ফায়ার সার্ভিসকে সহযোগিতায় যোগ দিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।
হুথিদের ওপর ইয়েমেনি সেনাবাহিনীর ব্যাপক হামলা, দেড় হাজারের বেশি হতাহত
ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান চালানোর দাবি করেছে দেশটির সেনাবাহিনী। গত ২৪ ঘণ্টায় চালানো ৪৭৪টি অভিযানে ১ হাজার ৫৪০ হুথি সদস্য নিহত বা আহত হয়েছেন বলে দাবি করছে সেনাবাহিনী। এ সময় ২১৬টি সামরিক যান ও অন্যান্য সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।
কঙ্গোতে সেনাবাহিনীর বিমান বিধ্বস্ত, দুই জেনারেলসহ নিহত ১৪
গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গোতে (ডিআর কঙ্গো) সেনাবাহিনীর একটি বিমান বিধ্বস্ত হয়ে দুই জেনারেলসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন।
ফিরে দেখা জুলাই গণঅভ্যুত্থান ৪ আগস্ট কুমিল্লায় ছাত্র-জনতার পক্ষে সেনাবাহিনীর অবস্থান
২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কুমিল্লার রাজপথে ছাত্র-জনতার ব্যাপক প্রতিরোধ গড়ে ওঠে। আন্দোলনসংশ্লিষ্টদের দাবি, এদিনের ঘটনাপ্রবাহ কুমিল্লায় আন্দোলনের গতিপথ বদলে দেয় এবং পরদিন ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পটভূমি তৈরি করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
















