[b]নোয়াখালী:[/b] নোয়াখালী সুবর্ণচরের বাংলাবাজারে যুবলীগ কর্মী কামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে কয়েকজন দুর্বৃত্ত এলোপাথাড়ি কুপিয়ে কামালকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
তবে, কারা কামালকে হত্যা করেছে এবং এর কারণ কী- সেব্যাপারে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্তারিত কিছু জানা যায়নি।
নোয়াখালীতে যুবলীগ কর্মী খুন
নোয়াখালী সুবর্ণচরের বাংলাবাজারে যুবলীগ কর্মী কামালকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার দিবাগত রাতে কয়েকজন দুর্বৃত্ত এলোপাথাড়ি কুপিয়ে কামালকে হত্যা করেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
চাঁদার মামলায় যুবলীগ কর্মী সুফি সাগর কারাগারে
চাঁদা দাবির অভিযোগে করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের বনানী থানার সাংগঠনিক সম্পাদক সুফি সাগর শামসকে কারাগারে পাঠানো হয়েছে।
যুবলীগের আহ্বায়কসহ ৪ জন কারাগারে
ঢাকায় গ্রেপ্তার হওয়া কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগের ঝালকাঠি জেলা যুবলীগের আহ্বায়ক মো. রেজাউল করিম জাকিরসহ চারজনকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
যশোরে নিষিদ্ধ যুবলীগের মিছিল, আটক ৫
যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ব্যানারে মিছিল করার ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।
জুলাই হত্যাযজ্ঞ কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
চব্বিশের জুলাই-আগস্টে উসকানি-ষড়যন্ত্র, প্ররোচনার মাধ্যমে হত্যাযজ্ঞের অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ যুবলীগ-ছাত্রলীগের সাত নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একইসঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
মহিলা যুবলীগের সাবেক সভাপতি তুহিন রিমান্ডে
ঢাকা মহানগর উত্তর যুব মহিলা লীগের সাবেক সভাপতি ও সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য সাবিনা আক্তার তুহিনের ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাজধানীর শেরেবাংলা নগর থানার সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তার রিমান্ড মঞ্জুর করা হয়।
















