[b]ঝিনাইদহ[/b]: ঝিনাইদহে একটি নাইন এমএম পিস্তুল,চার রাউন্ড গুলি ও দুটি ককটেলসহ দুই সন্ত্রাসীকে আটক করেছে গোয়েন্দা পুলিশ।
বুধবার রাতে জেলার কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন,কালীগঞ্জ উপজেলার বেলাট গ্রামের আসানুর রহমানের ছেলে আসিফ ইকবাল রেবন (২২) এবং একই গ্রামের আবুল হোসেনের ছেলে আলমগীর হোসেন উজ্জল (২৩)।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে কালীগঞ্জ উপজেলার বারোবাজার এলাকায় অভিযান চালিয়ে দুই সন্ত্রাসীকে আটক করে গোয়েন্দা পুলিশের সদস্যরা। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি নাইনএমএম পিস্তুল, চার রাউন্ড গুলি ও দুইটি ককটেল উদ্ধার করা হয়।

আটককৃতরা মাদক ব্যবসার পাশাপাশি দীর্ঘদিন ধরে এলাকায় নানা সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। এ ঘটনায় কালীগঞ্জ থানায় অস্ত্র আইনে একটি মামলা হয়েছে বলেও জানান ওসি।