কুষ্টিয়ায় আবারও তরমুজ খেয়ে মা-মেয়ে অসুস্থ হয়েছেন। জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও মেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
হাসপাতাল সূত্র জানায়,গত সোমবার শীতলাইপাড়া গ্রামের তাহেরুল ইসলাম উপজেলার তারাগুনিয়া বাজার থেকে একটি তরমুজ কেনেন। মঙ্গলবার বিকালে তরমুজ খেয়ে তাহেরুলের স্ত্রী পানুয়ারা খাতুন (৪২) ও তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়ে তৃপ্তির (১৩) পেটে ব্যাথা ও বমি হতে থাকে। সন্ধ্যায় তাদের দৌলতপুর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাত ১০টার দিকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
দৌলতপুর হাসপাতালের আরএমও ডা. নাজিম উদ্দিন জানান, ফুড পয়জনিং বা রাসায়নিক মিশ্রিত তরমুজ খেয়ে এ অবস্থা হতে পারে। কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল সুত্রে জানা গেছে,অসুস্থ মা মেয়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে।
[b]ঢাকা, ২৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেএ[/b]
শ্রেণীহীন
আবারও কুষ্টিয়ায় তরমুজ খেয়ে মা-মেয়ে অসুস্থ
কুষ্টিয়ায় আবারও তরমুজ খেয়ে মা-মেয়ে অসুস্থ হয়েছেন। জেলার দৌলতপুর উপজেলার রিফাইতপুর ইউনিয়নের শীতলাইপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও মেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে





