রাজধানীর মিরপুরে নিহত ২ যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি হত্যাকাণ্ডের কোন রহস্যও উদঘাটন করতে পরেনি তারা। তবে নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ।
রোববার রাত ১টার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় ওই দু’যুবককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে লেক ভিউ সোসাইটির ১ নম্বর রোডের ২১/৫/বি নম্বর বাড়ির পাশে বটতলা থেকে তাদের লাশ উদ্ধার করে পুলিশ।
হত্যাকাণ্ডের ঘটনায় সর্বশেষ পরিস্থিতি জানতে মিরপুর থানায় যোগাযোগ করা হলে সাব ইন্সপক্টের(এসআই) রেজাউল করিম জানান, নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। আমাদের এখনো কোনো তথ্য দেয়া হয়নি।
তবে এ ব্যাপারে যোগাযোগ করা হলে এসআই কামরুল ইসলাম টাইমনিউজবিডিকে বলেন, আমি এই মুহূর্তে নিহতদের খুনের ঘটনাস্থলে। পরিদর্শনে এসেছি।
তিনি জানান, ঘটনাস্থল থেকে দুটি মোবাইল ফোন এবং অ্যাপাচি ও ডিসকভার মডেলের দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধারকৃত মোবাইলফোনের সূত্র ধরেই নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে।
তবে তিনি জানান, মোবাইল ফোনের বিভিন্ন তথ্য অনুযায়ী মনে হচ্ছে নিহতদের নাম জাহাঙ্গীর ও কাইয়ুম। তবে তাদের বিস্তারিত পরিচয় ও বয়স এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ব্যাপারে মিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) সালাউদ্দিন টাইমনিউজবিডিকে বলেন, গভীর রাতে খুনের ঘটনা ঘটেছে। এই ঘটার প্রত্যক্ষদর্শী পাওয়ার সম্ভাবনা কম। একটি নির্মাণাধীন ভবনের পাশ থেকে লাশ ওই দুই যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
তবে নিহতদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। নিহতদের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে বলে। খুনের সম্ভাব্য কারণ মাথায় রেখে ইতোমধ্যে পুলিশ প্রাথমিক তদন্তের কাজ শুরু করেছে।
নিহত একজনের প্যান্টের গোপন পকেটে ইয়াবার ট্যাবলেট পাওয়া গেছে বলেও জানান ওসি সালাহউদ্দিন।
[b]ঢাকা, জেইউ, ২১ এপ্রিল(টাইমনিউজবিডি.কম) // এআর[/b]
শ্রেণীহীন
রাজধানীতে জোড়া খুন, অন্ধকারে পুলিশ
রাজধানীর মিরপুরে নিহত ২ যুবকের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। এমনকি হত্যাকাণ্ডের কোন রহস্যও উদঘাটন করতে পরেনি তারা। তবে নিহতদের পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছে মিরপুর থানা পুলিশ। রোববার রাত ১টার দিকে মিরপুরের দক্ষিণ পীরেরবাগ এলাকায় ওই দু’যুবককে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় দুর্বৃত্তরা





