জেলা সদরের চালতেতলায় গাড়ি ছিনতাইকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে একরামুল্লাহ বাবু (৪০) নামের ১ জন নিহত হয়েছেন। শহিদুল ইসলাম (৩০) নামের অপর ১ জন গুলিবিদ্ধ হয়েছেন। শহরের অদূরে চালতেতলার তিন রাস্তার মোড়ে বুধবার ভোরে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মাহবুব নামের এক পুলিশ কনস্টেবল আহত হন। ছিনতাই করা গাড়িটি উদ্ধার করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঢাকার মোহাম্মদপুরের শিকদার মেডিকেল এলাকা থেকে মঙ্গলবার বিকেলে সেনা কর্মকর্তা লে. কর্নেল ওমর ফারুকের একটি প্রাইভেটকার তার স্ত্রীর কাছ থেকে ছিনতাই করা হয়। গাড়িটি সাতক্ষীরায় আনা হয়েছে- এমন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ সাতক্ষীরা শহরে টহলরত ছিল। ভোরে গাড়িটি চলমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশ তাদের চ্যালেঞ্জ করলে দুইপক্ষের মধ্যে ২০ রাউন্ড গুলিবিনিময় হয়। এতে একরামুল্লাহ বাবু ও শহিদুল ইসলাম নামের দুই যুবক গুলিবিদ্ধ হন। পরে পুলিশ তাদের সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করলে একরামুল্লাহ বাবু মারা যান।
ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া কালো রংয়ের করোলা প্রাইভেটকারটি (ঢাকা মেট্রো-গ-১৭-৩৯৯০) উদ্ধার করা হয়েছে।
নিহত বাবু সাতক্ষীরার সুলতানপুরের খায়বর সরদারের ছেলে। আহত শহিদুল ইসলাম শহরের মধুমোল্লারডাঙ্গির আবুল হোসেনের ছেলে বলে জানান তিনি।
[b]সাতক্ষীরা, ১২ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এএইচ[/b]
শ্রেণীহীন
সাতক্ষীরায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত: ১