ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ও সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ। তিনি কৃতী শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

২৫ সেপ্টেম্বর (শুক্রবার) সকাল ১০টায় সাতক্ষীরা আল-আমিন ট্রাস্টের কাজী শামসুর রহমান মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় কলেজ কার্যক্রম সম্পাদক হাফেজ ইউসুফ ইসলাহী, কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম এবং সাতক্ষীরা জেলা জামায়াতের আমির উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল।

সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন সাতক্ষীরা জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, শহর শাখার সেক্রেটারি খোরশেদ আলম, সদর উপজেলা শাখার সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান, ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার প্রকল্প কর্মকর্তা নাজমুল হোসেন, সাতক্ষীরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. কামাল উদ্দীন প্রমুখ।

কৃতী শিক্ষার্থীদের অভিমত তুলে ধরেন মো. সিফাত উল্লাহ, যিনি যশোর বোর্ডে চতুর্থ স্থান অর্জন করেছেন এবং আঁখি মনি।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে অর্থসহ তেলাওয়াত করেন হাফেজ মাহফুজুর রহমান।

অনুষ্ঠানে কপোতাক্ষ শিল্পীগোষ্ঠীর পরিবেশনায় সাংস্কৃতিক ও ইসলামী সংগীত পর্ব অনুষ্ঠিত হয়। পরে এসএসসি ও দাখিল পরীক্ষায় A+ অর্জনকারী কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সংবর্ধনা প্রদান করা হয়।

এস