পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তির নাম আসসলাম খলিফা (৪২)।
শুক্রবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক আসলাম গয়েশপুর গ্রামের কোবাদ খলিফার ছেলে।
এলাকাবাসীর দাবি, আসলাম চরমপন্থী লাল পতাকা দলের আঞ্চলিক নেতা।
এ বিষয়ে পাবনা সদর থানার অফিসার ইন চার্জ কাজী হানিফুল ইসলাম জানান, আটক আসলাম চরমপন্থী নেতা কিনা এবং তার বিরুদ্ধে মামলা আছে কিনা সে বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
পুলিশ জানায়, শুক্রবার রাতে আসলাম খলিফাকে একটি পাকিস্তানী রিভলবারসহ আটক করে থানায় খবর দেয় স্থানীয় বাসিন্দারা। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় আসলামের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]
শ্রেণীহীন
পাবনায় আগ্নেয়াস্ত্রসহ চরমপন্থী আটক
পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। আটক ব্যক্তির নাম আসসলাম খলিফা (৪২)। শুক্রবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়। আটক আসলাম গয়েশপুর গ্রামের কোবাদ খলিফার ছেলে। এলাকাবাসীর দাবি, আসলাম চরমপন্থী লাল পতাকা





