[b]মেহেপুর:[/b] জেলার মুজিবনগর উপজেলায় তারানগর গ্রামের কৃষক আবু বক্করের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকাল ৯টার দিকে বাড়ির অদূরবর্তী একটি আম বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।হত্যাকাণ্ড না অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা নিশ্চিত হতে লাশের ময়নাতদন্ত করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,তারানগর গ্রামের লিফন মণ্ডলের আম বাগানে কৃষক আবু বক্করের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন মুজিবনগর থানায় খবর দেয়। পরে পুলিশ এসে লাশের প্রাথমিক পরীক্ষা-নিরিক্ষা করে ময়নাতদন্তের উদ্যোগ নেয়।
এদিকে আবু বক্করকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছেন পরিবারের সদস্যরা।
শ্রেণীহীন
মেহেরপুরে কৃষকের লাশ উদ্ধার
জেলার মুজিবনগর উপজেলায় তারানগর গ্রামের কৃষক আবু বক্করের (৪৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টার দিকে বাড়ির অদূরবর্তী একটি আম বাগান থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।





