দেশের বিভিন্ন স্থানে গত কয়েক দিনের মতো আজ মঙ্গলবারও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে বৃষ্টি হতে পারে।
এ ছাড়া রাজশাহী ও রংপুর বিভাগের কয়েকটি জায়গায় বৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বৃষ্টির সঙ্গে অস্থায়ী দমকা অথবা ঝোড়ো হাওয়া বইতে পারে।
দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
[b]ঢাকা, ৩ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]