দুই মহল্লাবাসির সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আল কামা (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন।
রোববার সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, নিহত আল কামা পুলিশের গুলিতেই নিহত হয়েছেন।
তবে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সুভাষ সাহা এ অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ২ মহল্লাবাসীর সংঘর্ষে ওই কলেজছাত্রের মৃত্যু হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ারশেল ও বাবার বুলেট নিক্ষেপ করেছে মাত্র।
এদিকে নিহত হওয়ার জের ধরে সিরাজগঞ্জ ২ নং পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে বিক্ষুব্ধ শহরবাসী। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ অর্ধ শতাধিক রাউন্ড টিয়ারশেল ও বাবার বুলেট নিক্ষেপ করেছে।
[b]ঢাকা, ২৭ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]
শ্রেণীহীন
সিরাজগঞ্জে পুলিশের গুলিতে পরীক্ষার্থী নিহত
দুই মহল্লাবাসির সংঘর্ষ চলাকালে পুলিশের গুলিতে আল কামা (১৬) নামে এক এইচএসসি পরীক্ষার্থী নিহত হয়েছেন। রোববার সন্ধ্যা ৭টায় সিরাজগঞ্জ শহরের হোসেনপুর পুঠিয়াবাড়ি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি,





