ফেনীতে এক ছাত্রলীগ নেতাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত ছাত্রলীগ নেতার নাম মোহাম্মদ জিয়া (২৫)বলে জানা যায়।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব সুলতানপুর এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, জিয়া সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়ন সুলতানপুর গ্রাম ছাত্রলীগ কর্মী। পূর্ব শত্রুতার জের ধরে আজ সকালে জিয়ার সঙ্গে একই ইউনিয়নের যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সোহেলের কথা কাটাকাটি হয়।
পরে সোহেল ও তার সঙ্গী ডেভিড মোমিন জিয়াকে ছুরিকাঘাত করে।
ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম)//এসএইচ