টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।
ভোটগ্রহণ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে র্যাকব, পুলিশ, বিজিবি, আনসারসহ বিভিন্ন সংস্থার প্রায় ১হাজার সদস্য নিয়োজিত রয়েছে।
তবে ভোট কেন্দ্রে সহিংসতার আশঙ্কা করছেন সাধারণ ভোটাররা। এ নিয়ে এলাকায় উদ্বেগ উৎকন্ঠাও বিরাজ করছে।
এ বিষয়ে টাঙ্গাইলের পুলিশ সুপার সালেহ মোহাম্মদ তানভীর বলেন, নির্বাচনে সহিংসতার কোন আশঙ্কা নেই। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। কেউ যদি ভোটারদের বাধা প্রদান করে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
এদিকে ১১৭টি ভোট কেন্দ্রের মধ্যে ১০২টি কেন্দ্রই ঝুকিপূর্ণ বলে চিহ্নিত করেছে প্রশাসন।
উল্লেখ্য, টাঙ্গাইল ৮ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭ হাজার ৩’শ ৮২ জন। যার মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ৪৫ হাজার ৫’শ ৭৬ জন এবং মহিলা ভোটার ১ লাখ ৬১ হাজার ৮’শ ৬ জন। এ নির্বাচনে চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন আওয়ামী লীগের অনুপম শাহজাহান জয় (নৌকা),আ.লীগের বিদ্রোহী প্রার্থী আবদুল মালেক মিঞা (হরিণ), জাতীয় পার্টির (মঞ্জু) অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী (বাইসাইকেল) ও স্বতন্ত্র প্রার্থী ডা. লিয়াকত আলী খোকন (মোরগ)।
গত ২০ জানুয়ারি এই আসনের সংসদ সদস্য শেখ শওকত হোসেন মোমেন মৃত্যু বরণ করায় নির্বাচন কমিশন আসনটি শূণ্য ঘোষণা করেন।
[b]ঢাকা,২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // এমএইচ[/b]
শ্রেণীহীন
টাঙ্গাইল-৮ আসনের উপনির্বাচনে ভোট গ্রহণ চলছে
টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের সংসদ উপ-নির্বাচনের ভোট গ্রহণ চলছে। সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগহণ চলবে বিকাল ৪টা পর্যন্ত।ভোটগ্রহণ অবাধ,





