বগুড়া জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক স্বপন দেওয়ানকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দুপুর একটার দিকে শহরের নারুলী এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে ।
সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফায়জুর রহমান জানান, স্বপন দেওয়ানের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিএনপি নেতা মিজানুর রহমানকে ছুরিকাঘাত করার অভিযোগে সদর থানায় একটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত স্বপন দেওয়ান বগুড়া শহরের নারুলী এলাকার ইসরাফিল হোসেন দেওয়ানের ছেলে বলে জানা যায়।
[b]ঢাকা, ১০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// এসআর
[/b]