বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নৌ বন্দর কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।
বরিশাল বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, সকাল থেকে এ অঞ্চলের আবহাওয়া কিছুটা বৈরী রয়েছে। বিকেলে আবহাওয়া অফিস থেকে নৌবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়। ফলে বিকাল থেকে নৌ বন্দরে ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
তবে ঢাকা-বরিশাল রুটের বড় জাহাজ চলাচলে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানান তিনি।
[b]ঢাকা, ২৪ মে (টাইমনিউজবিডি.কম)//এসএইচ[/b]
শ্রেণীহীন
বরিশালে ছোট নৌযানের উপর চলাচলে নিষেধাজ্ঞা
বরিশালের অভ্যন্তরীণ রুটে চলাচলকারী ছোট নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে নৌ বন্দর কর্তৃপক্ষ। বৈরী আবহাওয়ার কারণে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। বরিশাল বন্দর কর্মকর্তা মো. শহীদুল্লাহ





