[b]তাইপে:[/b] জাহাজ বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে। তাইওয়ানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এন্ড্রো হাসিয়া বলেছেন,‘নৌবাহিনীর দু’টি সাবমেরিনে বসানোর জন্য মার্কিন ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান এসে পৌঁছেছে।’২০০৮ সালে আমেরিকা থেকে সাড়ে ছয়শ’ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করে তাইওয়ান।
সাবমেরিনে ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্র বসানো হলে নৌবাহিনীর শক্তি ও সামর্থ্য অনেক বাড়বে বলে জানিয়েছে তাইওয়ান। মার্কিন ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্র বা টর্পেডোর পাল্লা হচ্ছে ২৭৮ কিলোমিটার। সাধারণ টর্পেডোর চেয়ে এর পাল্লা ১০ গুণ।
এর আগে গত বছরের মার্চে আমেরিকা অত্যাধুনিক দুটি বিমান তাইওয়ানের কাছে হস্তান্তর করে। উচ্চ প্রযুক্তির ওই দুই বিমানে সতর্কতামূলক সঙ্কেতের সব ধরনের ব্যবস্থা রয়েছে।
চীন প্রথম থেকেই তাইওয়ানের কাছে মার্কিন অস্ত্র বিক্রির বিরোধিতা করে আসছে। ২০০৮ সালে অস্ত্র চুক্তি সই হওয়ার পর চীন বলেছিল- এর ফলে দুই দেশের সম্পর্ক মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। চীন এখনো তাইওয়ানকে নিজের অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। সূত্র: আইআরআইবি
তাইওয়ানকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিল যুক্তরাষ্ট্র, চীনের আপত্তি
তাইপে: জাহাজ বিধ্বংসী মার্কিন ক্ষেপণাস্ত্রের প্রথম চালান তাইওয়ানে পৌঁছেছে। তাইওয়ানের উপ-প্রতিরক্ষামন্ত্রী এন্ড্রো হাসিয়া বলেছেন,‘নৌবাহিনীর দু’টি সাবমেরিনে বসানোর জন্য মার্কিন ‘হার্পুন’ ক্ষেপণাস্ত্রের প্রথম চালান এসে পৌঁছেছে।’২০০৮ সালে আমেরিকা থেকে সাড়ে ছয়শ’ কোটি ডলারের অস্ত্র কেনার চুক্তি করে তাইওয়ান।
পশ্চিম তীরে বসতি স্থাপন বন্ধ ও প্রত্যাহারের আহ্বান চীনের
অধিকৃত পশ্চিম তীরে জোরপূর্বক বসতি স্থাপন বন্ধ এবং স্থাপিত বসতি প্রত্যাহারের জন্য ইসরাইলের প্রতি আহ্বান জানিয়েছে চীন।
ঋণ নয়, চীনের সঙ্গে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ : অর্থমন্ত্রী
চীনের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতায় ঋণনির্ভরতা কমিয়ে ধীরে ধীরে যৌথ ও সরাসরি বিনিয়োগ বাড়াতে চায় বাংলাদেশ। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে আলোচনায় ভবিষ্যৎ প্রকল্পগুলোতে সার্বভৌম ঋণের পরিবর্তে অংশীদারত্বভিত্তিক অর্থায়ন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
একসঙ্গে ১১৬ ডুবো ড্রোন চালিয়ে চীনের বিশ্বরেকর্ড
পানির নিচে কোনো ধরনের সরাসরি মানব নিয়ন্ত্রণ ছাড়াই একসঙ্গে ১১৬টি স্বয়ংক্রিয় জলযান পরিচালনা করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে চীনের একটি গবেষক দল।
বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা ফেরাতে চীনের সহযোগিতা চাইলেন রাষ্ট্রপতি
বাংলাদেশে চীনের বিনিয়োগ আরও বাড়ানো এবং রোহিঙ্গাদের নিরাপদ ও টেকসই প্রত্যাবাসনে সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বাংলাদেশের উন্নয়নে চীনের সহযোগিতা অব্যাহত থাকবে: ইয়াও ওয়েন
বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত রাখার আশ্বাস দিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। একই সঙ্গে দুই দেশের বিদ্যমান সম্পর্ক আরও দৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
















