সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎকালে এসব কথা বলেন চীনা রাষ্ট্রদূত।
সাক্ষাতের শুরুতে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে অংশগ্রহণ এবং নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচিতে সফলভাবে অংশ নেওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান ইয়াও ওয়েন।
বৈঠকে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ ও উন্নয়ন সহযোগিতা আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেন। পাশাপাশি রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোও আলোচনায় উঠে আসে।
চীনা রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায় বেইজিংয়ের সমর্থন অব্যাহত রাখার কথা জানান। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশ-চীন সম্পর্ক আরও শক্তিশালী হবে।
বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী-১ হুমায়ুন কবির ও ইনভেস্টমেন্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী উপস্থিত ছিলেন। ইয়াও ওয়েনের সঙ্গে ছিলেন চীনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন লিউ ইউইন।
উল্লেখ্য, ইয়াও ওয়েন ২০২৩ সালের জানুয়ারিতে ঢাকায় চীনের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেন। প্রায় তিন বছর নয় মাস দায়িত্ব পালনের পর তিনি বাংলাদেশ ছাড়ছেন।
এস











