[b]নোয়াখালী: [/b]জেলায় হরতালের সমর্থনে ১৮ দলের মিছিলে পুলিশের গুলিতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে জেলার মাইজদীতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বিরোধী জোটের চলমান হরতালের সমর্থনে মঙ্গলবার মাইজদীতে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি সুধারাম থানার সামনে গেলে ১৮ দলের নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা-ধাওয়া হয়। এ সময় পুলিশ মিছিলে গুলি ছুড়লে পাঁচজন আহত হয়।
এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি নুরুল আমিন খান বলেন, ধাওয়া পাল্টা-ধাওয়ার এক পর্যায়ে পুলিশ মিছিলে গুলি চালায়। এতে ছাত্র ও যুবদলের পাঁচকর্মী আহত।
পুলিশ সুপার আনিসুর রহমান মিছিলকারীদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পাঁচ রাউন্ড গুলি ছোড়ার কথা স্বীকার করে বলেন, এতে কেউ আহত হয়নি।