সাভারে সড়কে দর্শনা ডিলাক্স পরিবহনের বাসটি সিএন্ডবি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নারী ও শিশুসহ কমপক্ষে ৩০ যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
শনিবার ভোরে ঢাকা আরিচা মহাসড়কে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অদূরে সিএন্ডবি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
থানা পুলিশ সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা থেকে রাজধানীর গাবতলীর উদ্দেশে ছেড়ে আসা দর্শনা ডিলাক্স পরিবহনের বাসটি সিএন্ডবি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় নিযন্ত্রণহীন বাসটি একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে ও পার্শ্ববর্তী সীমানা প্রাচীরের ওপর উঠে পড়ে।
দুর্ঘটনার বিকট শব্দে প্রথমে স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। আহতদের সাভারের বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত যাত্রীরা অভিযোগ করেন, গাড়িটির চালক তন্দ্রাচ্ছন্ন হয়ে গাড়ি চালনোতে এ দুর্ঘটনা ঘটেছে।
এ ব্যাপারে জানতে চাইলে সাভার মডেল থানার অফিসার ইন চার্জ (ওসি) মোস্তফা কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে  জানান, দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধারের পাশাপাশি আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
[b]ঢাকা, ১৯ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ
[/b]