টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী অনুপম শাহজাহান জয় নৌকা প্রতীক নিয়ে এগিয়ে রয়েছেন। ১১৭টি কেন্দ্রের মধ্যে ১১৬ কেন্দ্রে তিনি ভোট পেয়েছেন ৭৩ হাজার ৫০৬। তার নিকটতম আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল মালেক হরিণ প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৩২০ ভোট।  
শনিবার বিকাল ৩টায় সখীপুর গেচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোট স্থগিত করা হয়েছে। কেন্দ্রটির ভোটার সংখ্যা ২ হাজার ৭০১।
রিটানিং কর্মকর্তা সৈয়দ মো. খুরশিদ আনোয়ার জানান,দুই একটি ভোট কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসনের উপনির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। একটি কেন্দ্রে ভোট স্থগিত থাকায় বেসরকারিভাবে কাউকে বিজয়ী ঘোষণা করা হয়নি বলে জানান তিনিু।
ঢাকা, ২৯ মার্চ (টাইমনিউজবিডি.কম)//জেএ