[b]পিরোজপুর[/b]: জেলার জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের রামচন্দ্রপুরে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার স্থানীয় পিএস মাধ্যমিক বিদ্যালয় মাঠে শীতবস্ত্র দেয়া হয়।  
এ সময় উপস্থিত ছিলেন যশোর সেনানিবাসের ২৬ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মামুন (পিএসসিজি), পিরোজপুর পুলিশ সুপার এসএম আক্তারুজ্জামান, জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুজ্জামান তালুকদারসহ রামচন্দ্রপুর পিএস মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ।
শীতবস্ত্র বিতরণ শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে সেনাবাহিনী পক্ষ থেকে চকলেট বিতরণ করা হয়।
পিরোজপুর পুলিশ সুপার এস এম আক্তারুজ্জামান রামচন্দ্রপুর এলাকার জয়ন্তী (৭ মাস) নামের একটি এতিম বাচ্চার দায়িত্বভার গ্রহণ করেন। বিকালে জিয়ানগর উপজেলার পাড়েরহাট ইউনিয়নের টগড়া গ্রামের আবাসন এলাকায়ও সেনাবাহিনী শীতবস্ত্র বিতরণ করেন।