মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজবাড়ী জেলার আদালত প্রাঙ্গণে থেকে শুরু হয়ে জেলার প্রান্তিক অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ কর্মসূচি উদ্বোধন করেন ল’ ফোরাম রাজবাড়ীর সহ-সভাপতি ও দৈনিক ইনকিলাব পত্রিকার মাল্টিমিডিয়া ইনচার্জ সোহাগ মাহামুদ এবং সংগঠনটির সভাপতি কাজী আফরোজা। কয়েকশ কম্বল নিয়ে বিতরণের উদ্যোগ নেওয়া হয়। প্রান্তিক অঞ্চলে শীতার্তদের মাঝে কম্বল পৌঁছে দিতে কাজ করেন ল’ ফোরামের সদস্যরা।

রাজবাড়ী শহরের রেলওয়ে স্টেশনসহ প্রান্তিক অঞ্চলে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিশটি কম্বল বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন এতিমখানা, দুর্গম চরাঞ্চল, সরকারি আবাসন প্রকল্পের গুচ্ছ গ্রাম ও বুনো সম্প্রদায়ের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

উল্লেখ্য, ল’ ফোরাম রাজবাড়ীর প্রধান পৃষ্ঠপোষক বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি এস. এম. কুদ্দুস জামান এবং খুলনা মেট্রোপলিটনের চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আকরাম হোসেন।

সংগঠনের সম্মানিত সদস্যবৃন্দ, উপদেষ্টামণ্ডলী এবং উপস্থিত অন্যান্য রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতের কর্মকর্তারা পরিদর্শন করেন। পাশাপাশি বিজ্ঞ আইনজীবী এবং রাজবাড়ী জেলার জেলা প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করা হয়।

ল’ ফোরাম রাজবাড়ী বিচারক, আইনজীবী এবং রাজবাড়ীর বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আইন শাস্ত্রে অধ্যয়নরত শিক্ষার্থীদের নিয়ে গঠিত একটি অরাজনৈতিক, সেবামূলক সংগঠন। ল’ ফোরামের মূল লক্ষ্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অত্র জেলার গরীব ও অসহায় মানুষদের আইনগত সহায়তা প্রদান করা এবং বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করা।

এনএইচ