রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমনের লক্ষ্যে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন।
বুধবার বিকালে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০১৩ রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি এ কথা বলেন।
রাষ্ট্রপতি আইনি লড়াই চালিয়ে যাওয়ার জন্যও দুদক চেয়ারম্যানকে নির্দেশ দেন।
সাক্ষাতকালে দুদক চেয়ারম্যান বার্ষিক বিবরণীর বিভিন্ন বিষয়বস্তু রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন।
৪ সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্বদানকারি দুদক চেয়ারম্যান দুর্নীতি দমনের লক্ষ্যে কমিশন গৃহিত বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।
দুদক চেয়ারম্যান রাষ্ট্রপতিকে জানান, কমিশন ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত বিশেষ জজ আদালতে ১ হাজার ৫৯৮টি মামলা দায়ের করেছে। এগুলোর মধ্যে ৮১১টি কমিশনের মামলা এবং বাকি ৭৮৭টি অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরো থেকে উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত।
আদালত ৬৯০ টি মামলা আমলে নিয়েছে উল্লেখ করে দুদক চেয়ারম্যান বলেন, দুদকের মামলা আমলে নেয়ার হার ৪৭ দশমিক এক শতাংশ। অন্যদিকে অধুনালুপ্ত দুর্নীতি দমন ব্যুরোর মামলা আমলে নেযার হার ৩৯ দশমিক ১৪ শতাংশ।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ধৈর্য্য সহকারে দুদক প্রতিনিধিদলের কথা শোনেন এবং কমিশনের উন্নয়নে সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এসময় রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবগণ উপস্থিত ছিলেন।
[b]ঢাকা,একে ২১ মে (টাইমনি উজবিডি.কম) জেআই [/b]
কঠোর হস্তে দুর্নীতি দমনে রাষ্ট্রপতির নির্দেশ
রাষ্ট্রপতি আবদুল হামিদ দুর্নীতি দমনের লক্ষ্যে কঠোরভাবে দায়িত্ব পালনের জন্য দুর্নীতি দমন কমিশনকে নির্দেশ দিয়েছেন। বুধবার বিকালে বঙ্গভবনে দুদক চেয়ারম্যান এম বদিউজ্জামান সংস্থার বার্ষিক প্রতিবেদন ২০১৩ রাষ্ট্রপতির হাতে তুলে দিলে তিনি এ কথা বলেন।
দেশের অগ্রগতি ও উন্নতির প্রধান অন্তরায় দুর্নীতি
নেত্রকোণায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর রুকন সম্মেলন ও জেলা আমির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৬ অক্টোবর) নেত্রকোণা পাবলিক হল ও জেলা প্রেসক্লাবের সম্মেলনকক্ষে পুরুষ ও মহিলা রুকনদের প্রত্যক্ষ ভোটে এ নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠিত হয়।
সার ডিলার নিয়োগে দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি জামায়াতের
সারা দেশে তীব্র সারের সংকট এবং সার ডিলার নিয়োগে অনিয়ম, দুর্নীতি ও স্বজনপ্রীতি তদন্তের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
দুর্নীতি মামলায় আবেদ আলীর ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় সৈয়দ সোহানুর রহমান সিয়ামকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি সরকারি কর্ম কমিশনের (পিএসসি) প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচিত সাবেক গাড়িচালক সৈয়দ আবেদ আলীর ছেলে।
`অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে দুর্নীতি ও নোট বাণিজ্য বরদাশত হবে না’
অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে নোট বাণিজ্য, দুর্নীতি ও অনৈতিক সিন্ডিকেটের কোনো জায়গা থাকবে না বলে হুঁশিয়ার করেছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা মো. রুহুল কুদ্দুস কাজল। তিনি বলেছেন, ‘যতদিন আমি এই কার্যালয়ে আছি, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে কোনো ধরনের দুর্নীতির জায়গা থাকবে না।’ আইন কর্মকর্তাদের পেশাগত নৈতিকতা, স্বাধীনতা ও দায়িত্বশীলতা জোরদারে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করে তিনি এসব কথা বলেন।
















